মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

কৃত্তিমতার আকর্ষণ আর কতকাল চলবে ! এখন সময় এসেছে , চল কুরআন-সুন্নাহর ঘরে প্রবেশ করি ।


আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারোকাতুহ , ইন্নাল হামদা লিল্লাহ  সমস্ত প্রশংসা মহান আল্লাহ'র যিনি আমাদেরকে তাউফিক দিয়েছেন এই প্রজেক্টে কাজ করার জন্য । আর সলাত ও সালাম বর্ষিত হোক সাইয়িদুল মুরসালিন খতামুন্নাবিইয়িন মুহাম্মাদ (সঃ) এর উপর , আমরা বলব আল্লাহুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি । হে আল্লাহ্‌ আপনি আমাদের জন্য আপনার রহমাতের দরজাটা খুলে দিন । আমরা ফিরে আসতে চাই , রহমাতের দরজা দিয়ে শান্তির ঘরে ঢুকতে চাই । আমাদের সকলকে কবুল করুন , আমীন ।



হ্যাঁঅবশ্যই ! শান্তির ধর্ম ইসলামের পথ নির্দেশ অনুযায়ী জীবন যাপন করতে পারলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমনকি সর্বাপেক্ষা ভয়ংকর শত্রুও আপনার কোন ক্ষতি করতে পারবেনা  

এজন্যই তো ইমাম জাজরী (রহঃ) বলেন ,
"আমার দুর্বলতার সুযোগে যে নাকি শক্তি সঞ্চয় করেছে অথচ তার প্রতি সতর্ক প্রহরীকে ভয় করলনা তাঁকে বলছি সাবধান"

ভয় নাই ! ওরে ভয় নাই ! নেই কোন ভয় ! সব ভয় হবে জয় আজ থেকে অনুসরণ , অনুকরণ  কর কুরআন-সুন্নাহর সব বিষয়




এ বিশ্ব জগতের সৌন্দর্য উপভোগ করুন আর মহা কৌশলী আল্লাহ্তায়ালার সৃষ্টি দেখুন আর প্রসংশা করে কৃতজ্ঞ হন এই শর্তে যে আল্লাহ্আপনাকে  জন্মসূত্রে সৃষ্টির সেরা করেছেন সুতরাং আল্লাহর কাছেই আপনার প্রাপ্তি রয়েছে

ইসলাম সবসময়ই সুন্দর আছে , ছিল  এবং থাকবে । আমাদের সমাজের ভাষায় আপডেট , স্মার্ট আজকে ভাবার সময় এসেছে , চিন্তা শক্তি কাজে লাগিয়ে সুন্নাত পছন্দ করার অভিজ্ঞতা  শুরু হয়েছে তাই আমরা কেন পিছিয়ে থাকবো

 
By Oxford  dictionary-
Meaning of Smartness-
Looking clean and neat; well dressed in fashionable and / or formal cloths.
You look very smart in that suit.

Meaning of Smart-
Clean, neat and looking new and attractive. 

Meaning of Formal-
(Of a style of dress, speech, writing, behavior, etc.) very correct and suitable for official or  important  occasions .



                                  কোথায় সুন্নাত কোথায় আমাদের অবস্থান

১। টাখনুর নিচে কাপড় পরে বা রেখে আমরা স্মার্ট মনে করতেছি এদিকে কাপড় নোংরা ও ছিড়ে যাচ্ছে । কেমন স্মার্টনেস ?

সুন্নাতঃ কাপড় টাখনুর উপরে রাখতে হবে , টাখনুর নিচে যে অংশ থাকবে তা জাহান্নামের আগুনে জ্বলবে ।

২। কানে দুল হাতে চুরি পরে আমি কি হতে (সাঁজতে) চাই

সুন্নাতঃ শরীরের কোন অংশে যে কোন রক্ষা কবচ না ঝুলানো , যে ঝুলাবে সে শিরক করবে ।  

৩। চালচলনে মধ্যমপন্থা অবলম্বন করা কে শিখায় ?

সুন্নাতঃ তুমি পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে ; স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর । লুকমান৩১-(১৯)  

৪। দুইজন গল্প করলে তৃতীয় ব্যক্তির কাছে আসার আগে অনুমতি চেয়ে আসবে ।

সুন্নাতঃ অনুমতি দেয়া হলে হাসি মুখে আসবে না হলে হাসি মুখেই ফিরে যাবে ।

৫। কিছু মাটির গর্ত এমনিতেই হয়ে থাকে এবং সে গর্তাদির মধ্যে এসিড ও নাইট্রোজেন জমা হয়ে থাকে ; যদি এখানে পেশাব করা হয় তাহলে এটি(পেশাবও এসিড) এসিডের সাথে মিলিত হয় ও বাষ্প হয়ে মানব দেহের ক্ষতি করে

সুন্নাতঃ কিবলার দিকে , গর্তের মধ্যে , ফলদায়ক গাছের নিচে , প্রবাহিত বাতাসের দিকে প্রসাব করতে নিষেধ করা হয়েছে । 

৬। সাবান দ্বারা পুরোপুরি জীবাণু নাও ধ্বংস হতে পারে ; মাটি উচ্চ পর্যায়ের অ্যান্টি সেপটিক। এমনকি এর দ্বারা কুকুরের জীবাণুও ধ্বংস করার শক্তি আছে

সুন্নাতঃ রসুল (সঃ) এর অভ্যাস ছিল পেশাব-পায়খানার পর মাটি দ্বারা হাত ঘষে ঘষে ধৌত করতেন ।

৭। ডাঃ হুলুক লিখেন ঢিলের ব্যবহার বৈজ্ঞানিক বিশ্লেষণী দুনিয়াকে উদ্বিগ্ন করে রেখেছিল ; কিন্তু বর্তমানে এর বাস্তবতা সামনে এসে গেছে যে , মাটির সকল অংশ জীবাণু ধ্বংসকারী ।

সুন্নাতঃ পায়খানায় পানির পূর্বেই ঢিলে ব্যবহার করতে হয় । 

৮। বাজারে সময় দেয়াকে আমরা  খুব গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বেশীক্ষণ বাজারে থাকতে পারেনা কারণ নতুন কিছু করার দাবি হল সুন্দর পরিবেশে থেকে চিন্তা করা ; এটা তো বাজারে পাওয়া যাবেনা ।

সুন্নাতঃ রসূল(সঃ) বলেন , পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মাসজিদ আর
সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার ।

৯। তুরস্কের ডাক্তার হুলুক নুর বাকি বলেন , কোন জ্ঞান বিজ্ঞানই নামাযের রহস্য উপলব্ধি করতে সক্ষম নয়। 

সুন্নাতঃ নিশ্চয় নামায মানুষকে অশ্লীল এবং পাপকাজ থেকে বাঁচিয়ে রাখে । আনকাবুত-২৯(৪৫)

১০। গান , নাটক , মুভি , কোন চলচিত্র দেখে আমরা আমাদের মেধাকে এক মুখি করতেছি অপরদিকে অনুকরণ পটু , নকলকারী ও ভানকারী হয়ে গেছি । যা আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাচ্ছে ।

সুন্নাতঃ রসূল (সঃ) বলেন , আমার উম্মাতের মধ্যে কতগুলো সম্প্রদায় এমন হবে , যারা ব্যভিচার করা , রেশমের কাপড় পরা , মদ পান করা এবং গান বাজনা করা হালাল মনে করবে ।

১১। ডাঃ রবার্ট স্মিথ ও বিখ্যাত সার্জন মাসলামা বলেন , আমরা পবিত্রতার আমাল ইসলাম থেকে শিখেছি ।

সুন্নাতঃ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে পাঁচবার পানি দিয়ে ওজু করতে হয় বড় নাপাকির জন্য সুন্দর করে গুসল করতে হয় । 

১২। আজকাল পেট পুরে খাওয়া বিভিন্ন রোগের কারণ । ব্রাশ এবং পেস্ট যেমন উপকার করে তেমন ক্ষতিও করে । প্রায় ৮০% লোক পাকস্তলি ও দাঁতের সমস্যা সংশ্লিষ্ট রোগী । মেডিকেল সাইন্স প্রমাণ করে দেখিয়েছে যে , মিসওয়াক দ্বারা মস্তিষ্কে শক্তি অর্জিত হয় এবং এর দ্বারা মস্তিস্কের স্বাস্থ্য অটুট থাকে ।

সুন্নাতঃ রসূল(সঃ) ঘরে প্রবেশ করে সর্বপ্রথম মিসওয়াক করতেন ।(মুসলিম) এবং পাঁচ ওয়াক্ত নামাজে মিসওয়াক করার জন্য উৎসাহিত করেছেন এবং জরুরী মনে করেছেন ।

১৩। এক ইউরোপীয় ডাক্তার কিনান ডিউস পুরো ইউরোপীয় সম্প্রদায়কে সম্বোধন করে বলেন , যদি আপনারা পায়খানার স্থানকে পানি ব্যতীত টয়লেট পেপার দ্বারা পরিষ্কার করতে থাকেন তাহলে আপনাদেরকে খুব শীঘ্রই নিম্ন লিখিত রোগের জন্য প্রস্তুত থাকতে হবে

ক। লজ্জা স্থানের ক্যানসার ।
খ। ভগন্দর বা ফিস্তুলা ।
গ। ভাইরাস জনিত রোগ।
ঘ। চর্মের ইনফেকশন।

সুন্নাতঃ পানি দ্বারা পবিত্রতা অর্জন করা আম্বিয়ায়ে কিরামের সুন্নাত ।(মুসলিম)

১৪। মেডিকেল ফিল্ডের সাথে সম্পৃক্ত সিনিয়রগণ বলেন , জরুরী প্রয়োজন (পেশাব-পায়খানা) কে বাধাগ্রস্ত করলে অনেক রোগ হয় ,এর  দ্বারা বেশী ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক ।

সুন্নাতঃ পেশাব-পায়খানার চাপ আসলে আগে তা সম্পাদন কর । তারপর ইবাদাত ।



প্রত্যেক জাতির জন্যই একটি দিক আছে যেদিকে সে মুখ করে অতএব , তোমরা নেক কাজে প্রতিযোগিতা কর বাকরা-২(১৪৮)

প্রতিটি লোকই তাদের পানির ঘাট চিনে নিয়েছিল বাকরা-২(৬০)

আজকে আমাদের ভাইয়েরা কোন ঘাটে নেমে কোন কূপের পানি পান করলো মনে হচ্ছে যেন তাঁরা বেহুঁশ হয়ে গেছে । হে আল্লাহ আপনি আমাদের ভাই-বোনদের হুঁশ ফিরিয়ে দেন । আমিন ।
কারণ তো এই যে , কৃত্তিমতার আকর্ষণের ফলে আমরা প্রকৃতির সৌন্দর্য ও প্রকৃত অবস্থান থেকে বহুদূরে চলে আসতেছি । 

রুপের প্রেমে মুগ্ধ হওয়া থেকে সাবধান ! মাকাল ফল দূর থেকে সুন্দরই মনে হয় ; সবাই তো কমলা লেবুর মত নয় ; যেমনি সুঘন্ধি তার তেমনি সুস্বাদ ও সুন্দর । 



থামুন থামুন ! ওই পথ গহীন জঙ্গলে , মানুষ খেকো জানোয়ার , কাঁটা , বিষাক্ত সাপ আর পোকামাকড়ে  ভরপুর ওই পথে অশান্ত পৃথিবী ! কোথাও শান্তি নাই ! চারদিকে শুধু মারামারি , হানাহানি , হিংসা-বিদ্বেষ , অন্যায়-অত্যাচার , জুলুম-নির্যাতন , অভাব-অনটন , নাই নাই রব আর হাহাকার ! চারদিকে শুধু অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে ফিরে এসো এই পথে



এই যে উপরে পরিষ্কার-পরিচ্ছন্ন  , অনেক বড় রাস্তা , আমরা ডাকছি এই দিকে । যে দিকে তোমার বর্তমান , তোমার ভবিষ্যৎ , তোমার পরিবার , তোমার সমাজ , তোমার এই দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি নিহিত । 

আমাদের আর্টিকেল , আমাদের লেকচার , আমাদের বইগুলো হয়তো এত বেশী প্রভাব ফেলতে পারছেনা ।তাই বলে এই মেহনতগুলোর কি কোন দাম নেই ? ভাই দ্বীনের জন্য অনেক কঠোর পরিশ্রমি আলিমগণ চেষ্টা করছেন , অনেক ভাইয়ের রাত জাগার কথা আমরা ভুলিনি অনেকের কথা আমরা হয়তো জানিনা , যারা বিভিন্ন দেশে ইসলাম পালন করার জন্য , রসুলের (সঃ) সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য কতই না পরিশ্রম করতেছে ;আর বলতেছে মেঘ দেখে তুই করিস না ভয় তার আড়ালেই যেন সূর্য হাসে । প্রভাত হয়ে গেছে ভাই , আর নয় ঘুম আর নয় তন্দ্রা । চোখের সামনে থেকে এখন দুনিয়ার পর্দাটা উঠিয়ে ফেলুন আর দেখুন সত্যিই দুনিয়া নোংরা জায়গা , কেউ দুনিয়ার সব কিছু পায়না , দুনিয়া সবাইকে ধরা দেয়না , যেমন এই যে আকাশ ওখানে বুঝি লেগে গেছে কিন্তু চল ধরতে যাই আকাশতো উপরেই আছে  
 

বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি যদি কাঁদা রাস্তা দিয়ে জুতা পায়ে হাঁটি তাহলে কাঁদা কাপড়ের পিছনে লেগে যেতেই পারে ; এই কারণে আমি যদি এখন শত্রু খোঁজা শুরু করি যে কাঁদা কে লাগিয়ে দিল ?তাহলে আমি আমার চেয়ে বড় শত্রু আর কেউ না ।
দ্বীন পালনে আমার সিধান্ত সবচেয়ে বড় । তাই আমার সিধান্ত আমাকেই নিতে হবে ।

তিনি তোমাদেরকে আলো দান করবেন যার সাহায্যে তোমরা (সোজা পথে) হাঁটবে । হাদিদ-৫৭(২৮)
একটি নামকরা বা বিখ্যাত ইউনিভার্সিটির ডিপ্লোমা ডিগ্রীই সব কিছুই নয় । কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রী অর্জন করতে পারেননি বলে হতাশ হবেন না। আরে অনেক বিখ্যাত ও প্রসিদ্ধ লোক আছেন যাদের কোন ডিগ্রী নেই । লৌহ দৃঢ় মনোবল ও শক্ত প্রতিজ্ঞার মাধ্যমে তাঁরা দুনিয়াতে স্মরণীয় হয়ে আছেন ।
 
শত শত বছর আগে আরবের মানুষ মরুভূমিতে নিরালায় শান্তি খুঁজে পেত । শান্তি খুঁজে পেত মরু ভুমিতে ও  মানবীয় কাজ কারবার থেকে বহুদূরে । একজন আরব কবি বলেন-

নেকড়ে বাঘ ডাকে আর আমার সে ডাক ভালো লাগে , কিন্তু মানুষ আওয়াজ করে , সে আওয়াজ শুনে আমি পালাবার উপক্রম করি ।

আপনারা আল্লাহর গোলাম হয়ে যান পৃথিবীর সব কিছু আপনার গোলাম হয়ে যাবে এটাই সত্য কথা।

আল্লাহ কারো উপর তার সাধ্যাতীত বোঝা চাপান না  বাকরা-২(২৮৬)
প্রতিটি লোকেরই তার নিজস্ব মেধা , যোগ্যতা , দক্ষতা ও পছন্দ-অপছন্দ আছে
যে কোন কারনেই হোক , অন্যের ব্যক্তিতে নিজেকে বিলীন করে দেয়া আত্মহত্যার শামিল আল্লাহর যে সমস্ত নিদর্শনাবলিতে সকলের বিস্মিত হওয়া উচিত তার মধ্যে মানুষের বিভিন্ন বৈশিষ্টাবলি  অন্যতম যেমন তাদের মেধা , তারা যে বিভিন্ন ভাষায় কথা বলে তা এবং তাদের বিভিন্ন রং
চলে এসো আর দেরী  নয় –

আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে তুলি আল্লাহ তায়ালা বলেন –

আল্লাহর রং গ্রহন করো , আল্লাহর রং এর চাইতে আর কার রং উত্তম হইতে পারে ? আর আমরা আল্লাহ তায়ালার ইবাদাতকারী বাকরা-২ (১৩৮)

আমাদের বিভিন্ন occasion  এ আমরা যেভাবে নিজেকে উপস্থাপন করে থাকি এখান থেকে আমরা মনে করতেছি স্মার্টনেস তো এরকমই
  
ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন





এই প্রকৃতির সকল সৌন্দর্যই আল্লাহ তায়ালার সৃষ্টি যা দেখে কবিরা কবিতা রচনা করে , সাহিত্যিকরা সাহিত্যে নতুনত্ব নিয়ে আছে কৃত্তিমতা দিয়ে যত সুন্দর বাগান তৈরি করি না কেন কখনও প্রাকৃতিক বাগানের মত হয়না যেখান থেকে সুন্দর কিছু পেলাম , যিনি আমাদেরকে আকর্ষণীয় করলেন আমরা তাকেই ভুলে গেলাম  
  
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেভাবে চাচ্ছেন , যে সৌন্দর্য আমাদের জন্য পছন্দ করেছেন ; শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদ (সঃ) এর মাধ্যমে , আল্লাহর কসম ভাই-বোন এটাই সুন্দর , এটাই স্মার্টনেস ; সত্যি এটাই ফর্মালিটি

কারণ রসুল (সঃ) এর সুন্নাত আমাদের  কথা , কাজ , আচরণে ও আমাদের ব্যক্তি , পারিবারিক ও সামাজিক জীবনে আমাদেরকে দায়িত্ববান হতে শিখায়
কি করলে আমার সৌন্দর্য বৃদ্ধি পায় , আমাকে স্মার্ট , ফরমাল মনে হবে এটা ইসলাম শিখায়।  তাই আমাদেরকে আমাদের ঘরে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে

একটা উপমা-খেজুর ও কমলালেবু দুইটি ফল ; আমরাজানি খেজুর মিষ্টি খাইতে ভালোই লাগে কিন্তু মুমিনরা তো কমলালেবুর মত হবে যার স্বাদতো আছেই  সাথে সুঘন্ধি আছে


 

যারা সুন্নাত পালন করবে তাদের কাছ থেকে সুঘ্রাণ বের হবে , দূর থেকে তাদেরকে পবিত্র মনে হবে আর কথা বললে শান্তি লাগবে কারণ এটা তো অহি , উপর থেকে আসছে যার প্রত্যেকটি বিষয়ই আমাদের জন্য কল্যাণকর  আরে ভাই এটা তো উপর ওয়ালার একটা ঘটনা স্মরণে আসছে –

এক হিন্দু বিচারপতির মুসলিম হওয়ার কথা
তাঁকে জিজ্ঞাসা করা হল
 
আপ কিউ কে ইসলামকে কবুল কেয়া ?
অর্থঃ আপনি কেন ইসলাম কবুল করেছেন ?

তিনি বলতেছেন , মেরা জিন্দেগী মে জেসি মাসজিদ মে যাই কেয়া হে এক খুশবু মেরা দিলকে উজালা করে দিয়া

অর্থঃআমি আমার জীবনে যেই মাসজিদেই গিয়েছি এক পবিত্র ঘ্রাণ আমাকে মুগ্ধ করেছে ভাবলাম ভালো জিনিসতো উপর থেকে আসে এটা তো উপর ওয়ালার তার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁকে হিদায়াত দেয়ার ইচ্ছা করলেন , মুসলিম হয়ে গেলেন

সুন্নাত পালন করলেই আমরা নিজেদেরকে পুরাতন মনে করি ; ভাই আজকে প্রমাণ করতে হবে যারা সুন্নাত পালন করে প্রকৃতপক্ষে তারাই সেরা , তারাই স্মার্ট , তারাই আপডেট সব দিক থেকে তারাই জিতবে ইংশা-আল্লাহ 


Truly Allah does not change the condition of a people until they change what is in themselves .

       
সন্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা আমাদের জন্য দুয়া করেন , আল্লাহ্‌ যেন আমাদের সময়ের মধ্যে বারোকাহ  দেন । আমীন । হে আল্লাহ্‌ আপনি আমাদের এই কাজকে কবুল করেন । আমীন । 


ইংশা-আল্লহ আগামী দিন নতুন পোস্ট দেয়ার চেষ্টা করা হবে । 
আর দুয়া করেন আমাদের মুসলিম ভাই বোনদের জন্য যারা বিভিন্ন দেশে চরমভাবে নির্যাতিত , নিপীড়িত , অসহায় । আল্লাহ্‌ যেন তাদেরকে হিফাজত করেন । আমীন । 
 
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা  ইল্লা আংতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ।